অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬

Published On: July 26, 2026
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬  | bdris.gov.bd

আমাদের বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন চেক করার প্রয়োজন হয়ে থাকে। আপনার যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে থেকে থাকে তাহলে আপনি খুব সহজে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র হলো জন্ম নিবন্ধন। বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়ে থাকে যেমন স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, ভোটার আইডি কার্ড তৈরি কিংবা সরকারি বিভিন্ন পরিষেবার জন্য আমাদের জন্ম নিবন্ধন প্রয়োজন হয়ে থাকে।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার মূল কারণ হলো আপনার তথ্য সঠিক, আসল এবং ডিজিটাল ভাবে রেকর্ড আছে কিনা তা যাচাই করা।

আমাদের আজকের এই আর্টিকেলটি ২০২৬ সালের আপডেট করা জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম অনুযায়ী। আমাদের এই আর্টিকেলটি দেখার মাধ্যমে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি, একটি যাচাইকৃত জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করার নিয়ম এবং সাধারণ সমস্যার সমাধান করার বিভিন্ন তথ্য পেয়ে যাবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য কি কি প্রয়োজন

আমাদের আর্টিকেলের এই অংশে আমরা জানবো আপনার অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য যা যা প্রয়োজন হয়ে থাকে সে বিষয়ে। অনলাইনে থাকা আপনার জন্ম নিবন্ধনটি যাচাই করার জন্য নিম্ন্মুক্ত তথ্যগুলো আপনার প্রয়োজন হবে।

  • জন্ম নিবন্ধন নম্বর (১৭ সংখ্যা)
  • জন্ম তারিখ (YYYY-MM-DD)

আপনার যদি জন্ম নিবন্ধনটি আগে থেকে অনলাইন করা থাকে তাহলেই আপনি শুধুমাত্র এই তথ্যগুলো ব্যবহার করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

যদি আপনার জন্ম নিবন্ধনটি হাতে লেখা হয়ে থাকে বা জন্ম নিবন্ধন নাম্বার ১৭টির কম হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই – মোবাইল

এখন আমরা আলোচনা করব আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। মোবাইলের মাধ্যমে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে নিয়মিত ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

ধাপ ১: প্রথমে আপনার মোবাইলে থাকা যেকোনো ব্রাউজার থেকে টাইপ করুন everify.bdris.gov.bd কিংবা নিচের লিংকে ক্লিক করুন

ধাপ ২: এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করুন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি ১৭ ডিজিট হতে হবে। নাম্বার লেখার সময় কোনো ধরনের স্পেস থাকা যাবে না এবং জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।

ধাপ ৩: এরপর একই পেজে দ্বিতীয় নম্বর বক্সের মধ্যে আপনার জন্ম তারিখটি লিখবেন। জন্ম তারিখটি অবশ্যই বছর – মাস – দিন (YYYY-MM-DD) এই ফরমেটে হতে হবে। উদাহরণ: 1970-10-12

ধাপ ৪: এরপর নিচে থাকা ক্যাপচা (Captcha)টি সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৫: সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচে থাকা সার্চ (Search) বাটনে ক্লিক করুন।

ধাপ ৬: সার্চ (Search) বাটনে ক্লিক করার পর অনলাইনে থাকা আপনার জন্ম নিবন্ধনটি চলে আসবে। এখন আপনি আপনার প্রয়োজনে জন্ম নিবন্ধনটি স্ক্রিনশট আকারে নিতে পারবেন, যা আপনার প্রমাণ হিসেবে কাজ করবে।

ধাপ ৭: মোবাইল দিয়ে আপনার জন্ম নিবন্ধনটি প্রিন্ট করার জন্য প্রথমে ব্রাউজারের থ্রি ডট (⋮) মেনুতে ক্লিক করুন। এরপর Share বাটনে ক্লিক করার পর Print করার অপশন চলে আসবে এবং আপনি তা PDF আকারে Save করতে পারবেন।

কম্পিউটারের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন

ধাপ ১: প্রথমে আপনার কম্পিউটারে থাকা যেকোনো ব্রাউজার থেকে টাইপ করুন everify.bdris.gov.bd কিংবা নিচের লিংকে ক্লিক করুন

ধাপ ২: এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করুন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি ১৭ ডিজিট হতে হবে। নাম্বার লেখার সময় কোনো ধরনের স্পেস থাকা যাবে না এবং জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।

ধাপ ৩: এরপর একই পেজের দ্বিতীয় নম্বর বক্সের মধ্যে আপনার জন্ম তারিখটি লিখবেন। জন্ম তারিখটি অবশ্যই বছর – মাস – দিন (YYYY-MM-DD) এই ফরম্যাটে হতে হবে। উদাহরণ: 1970-10-12

ধাপ ৪: এরপর নিচে থাকা ক্যাপচা (Captcha)টি সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৫: সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচে থাকা সার্চ (Search) বাটনে ক্লিক করুন।

ধাপ ৬: আপনার জন্ম নিবন্ধনটি ডাউনলোড করার জন্য কম্পিউটারে Ctrl + P বাটন প্রেস করুন। এখন আপনি আপনার জন্ম নিবন্ধনটি PDF আকারে সেভ করতে পারবেন।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কপি (পিডিএফ) ডাউনলোড করার পদ্ধতি

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইটে যখন আপনি আপনার জন্ম নিবন্ধনটি যাচাই করবেন তখন সেটি ডাউনলোড করার কোনো অপশন পাবেন না। আপনাকে ডাউনলোড বা কাঙ্ক্ষিত PDF সেভ করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন।

কম্পিউটারে:

  • Ctrl + P প্রেস করুন।
  • এরপর Print অপশন থেকে PDF সিলেক্ট করুন।
  • PDF সিলেক্ট থাকা অবস্থায় আপনার ফাইলটি Save করুন।

মোবাইলে:

  • প্রথমে ব্রাউজারের থ্রি ডট (⋮) মেনুতে ক্লিক করুন।
  • এরপর Share বাটনে ক্লিক করুন।
  • এরপর PDF সিলেক্ট করে Save করুন।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই কেন করা গুরুত্বপূর্ণ?

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা কেন গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই জানি না। আমাদের বিভিন্ন প্রয়োজনে যেমন স্কুল কিংবা কলেজে ভর্তি হওয়ার সময়, ভোটার আইডি কার্ড তৈরি করার সময়, পাসপোর্ট তৈরি করার সময় আমাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তাছাড়াও আরও বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করার জন্য আমাদের জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার প্রয়োজন হয়ে থাকে।

আপনার যদি হাতে লেখা জন্ম নিবন্ধন হয়ে থাকে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে পাবেন না। অনলাইনে জন্ম নিবন্ধনটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করতে হবে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা কেন এত গুরুত্বপূর্ণ।

শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আলোচনা করেছি কিভাবে আপনারা আপনাদের অনলাইনে থাকা জন্ম নিবন্ধনটি খুব সহজে যাচাই করতে পারবেন। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি সমূহ আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি। এখন আপনি খুব সহজেই আপনার অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার সময় কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

Pringo Mart

প্রিংগো মার্ট একটি তথ্যবহুল ডিজিটাল ব্লগিং ওয়েবসাইট। এখানে বিভিন্ন ক্যাটাগরির ব্লগ পোস্ট প্রকাশ করা হয়—যেমন টিপস & ট্রিকস, অনলাইন ইনকাম, টেকনোলজি, ওয়েবসাইট গাইড, ব্যবসা, শিক্ষা ও সাধারণ জ্ঞান।

Leave a Comment